শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 15, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মো. নাহিদ খান নামে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম মুন্সির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নাহিদ খান বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাপাড়া উপজেলা ছাত্রদলের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাহিদ খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo