শিরোনামঃ
দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে উখিয়ায় ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন আ.লীগকে হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠাই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি: শায়খে চরমোনাই বরিশালে কাচ্চি ভাইকে ২০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ দখলের হুমকি দিয়ে ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের ভোলায় ৫০০ টাকা নিয়ে মা-মেয়ের কথা-কাটাকাটি, অভিমানে মায়ের বিষপানে মৃত্যু পটুয়াখালী পায়রা বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদন আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার ইসলাম গ্রহণের পর উমরাহ প্যাকেজ উপহার পেলেন ৮০ নবমুসলিম

বরিশালে কাচ্চি ভাইকে ২০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 28, 2026,
  • 6 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে কাচ্চি ভাইকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: নামিদামি রেস্টুরেন্ট, অথচ রান্নাঘরের পরিবেশ অপরিচ্ছন্ন! খাবার তৈরিতে ব্যবহৃত হচ্ছে পচা-বাসি মসলা! গ্রাহকদের কাছে পরিচিত একটি প্রতিষ্ঠানের এমন অনিয়মের চিত্র উঠে এসেছে বরিশালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে। এ ঘটনায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের বরিশাল শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশালের কাচ্চি ভাই রেস্টুরেন্টের শাখায় অভিযান পরিচালনা করে বিএসটিআই। এ সময় রেস্টুরেন্টটির রান্নাঘরের পরিবেশ অপরিচ্ছন্ন থাকা, পচা-বাসি মসলা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাধারণত পরিচিত ও নামিদামি রেস্টুরেন্টে খাবারের মান, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের বিষয়ে গ্রাহকদের প্রত্যাশা থাকে বেশি। বিশেষ করে কাচ্চি, বিরিয়ানি কিংবা অন্যান্য খাবার তৈরিতে ব্যবহৃত উপকরণের মান ও সংরক্ষণব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এমন একটি প্রতিষ্ঠানের রান্নাঘরে অপরিচ্ছন্নতা এবং পচা-বাসি মসলা ব্যবহারের অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠেছে তাদের খাদ্য প্রস্তুত ও সংরক্ষণব্যবস্থা নিয়ে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের ভোজনপ্রিয় মানুষ। তাদের মতে, রেস্টুরেন্টের বাহ্যিক সাজসজ্জা কিংবা খাবারের প্রচার-প্রচারণা নয়, খাবারের প্রকৃত মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই হওয়া উচিত প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব। মানুষ অর্থ ব্যয় করে ভালো খাবার ও নিরাপদ পরিবেশের আশায় রেস্টুরেন্টে যান। সেখানে খাবার তৈরিতে পচা-বাসি মসলা ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

সচেতন মহলের প্রশ্ন, শুধু ২০ হাজার টাকা জরিমানা করেই কি এ ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব? জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রান্নাঘর, খাদ্য উপকরণ সংরক্ষণ, মেয়াদ ও খাবার প্রস্তুতের পরিবেশ নিয়মিত তদারকির আওতায় আনা প্রয়োজন।

তাদের দাবি, শুধু কাচ্চি ভাই নয়, বরিশালের সব রেস্টুরেন্ট, হোটেল ও খাবারের দোকানে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। খাবারের মান নিয়ে কোনো ধরনের আপস না করে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

কারণ, রেস্টুরেন্টের নাম যত বড়ই হোক, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপদ খাবারের প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ নেই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo