শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

মিয়ানমারে তুমুল লড়াইয়ে ৮৫ সেনা নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 13, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

 

মিয়ানমারের শান রাজ্যে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে জান্তা সরকার পরিচালিত সেনাবাহিনীর অন্তত ৮৫ সদস্য নিহত হয়েছেন। সোমবার থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি এ তথ্য জানিয়েছে।

দ্য ইরাবতির প্রতিবেদনে বলা হয়, শান রাজ্যের মোইবি শহরে গত চারদিন ধরে বিমান ও কামান হামলা চালিয়ে আসছে সামরিক বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হওয়ার পর হামলার তীব্রতা বাড়িয়েছে মিয়ানমার জান্তা।

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াহ ও দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তথ্য সংগ্রহকারী স্থানীয় মানবাধিকার সংস্থা প্রোগ্রেসিভ কারেন্নি পিপলস ফোর্স (পিকেপিএফ) বলেছে, শান রাজ্যে গত কয়েক দিনে জান্তা বাহিনীর অব্যাহত বোমা হামলায় প্রায় ১০০ বাড়িঘর ও ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। বোমা হামলায় নিহত হয়েছে এক শিশুও।

বৃহস্পতিবার থেকে মোইবিতে মিয়ানমারের স্থানীয় রাজনৈতিক দল কারেন্নি ন্যাশনাল প্রোগ্রেসিভ পার্টির সশস্ত্র শাখা কারেন্নি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), কারেন্নি আর্মি (কেএ) এবং পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের সঙ্গে জান্তার সৈন্যদের তুমুল লড়াই চলছে। ঐদিন মোইবিতে অভিযান চালানোর চেষ্টার সময় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রায় ৩০০ সদস্যের ওপর হামলা চালায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর সদস্যরা।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo