শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 15, 2022,
  • 352 সংবাদটি পঠিক হয়েছে

 

আইসিসির সাবেক এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আসাদ রউফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

আম্পায়ারিং ক্যারিয়ারে তিনি ৬৪টি টেস্টে দায়িত্ব পালন করেছেন, যার ৪৯টিতে তিনি মাঠে দায়িত্ব পালন করেছিলেন, আর বাকি ১৫ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে। ১৩৯টি ওয়ানডে আর ২৮টি টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।

চলতি শতাব্দির শুরুর দিকে তিনি ছিলেন পাকিস্তানের উল্লেখযোগ্য আম্পায়ারদের মাঝে অন্যতম। ২০০৬ সালে তিনি এলিট প্যানেলের সদস্য হন। এর আগের বছরই তিনি প্রথম অফিসিয়াল কোনো টেস্টে দায়িত্ব পালন করেন। ওয়ানডে প্যানেলে অবশ্য ২০০৪ সাল থেকেই ছিলেন তিনি, ২০০৪ সালে প্রথম কোনো ওয়ানডে ম্যাচের দায়িত্ব পালন করেন তিনি।

তার স্বদেশী সহকর্মী আলিম দারের মতো তিনিও আইসিসি আম্পায়ার হিসেবে বেশ নামকরা একজনই ছিলেন। তবে ২০১৩ সালে মুম্বাই পুলিশের এক অভিযোগে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। সে বছর আইপিএল-এর ফিক্সিং কেলেঙ্কারিতে মুম্বাই পুলিশের দেওয়া চার্জ শিটে শীর্ষ অভিযুক্ত ছিলেন তিনি। সেই আইপিএল মৌসুম শেষের আগেই তিনি ভারত ত্যাগ করেন।
এরপর সে বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার নাম সরিয়ে দেয় আইসিসি, পরের বছর এলিট প্যানেল থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে। যদিও আইসিসি জানায়, তদন্তে তার ওপর অভিযোগ আসার কারণে এটা করা হয়নি।

আসাদ অবশ্য আত্মপক্ষ সমর্থন করেই গেছেন। জানিয়েছিলেন, আকসুর তদন্তেও তিনি সহযোগিতা করতে প্রস্তুত। ২০১৬ সালে বিসিসিআই তাকে ৪টি দুর্নীতির দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয়।

আম্পায়ারিংয়ে নাম লেখানোর আগে তিনি খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার গড়েছিলেন। পাকিস্তানের জাতীয় ব্যাংক ও রেলওয়েজের হয়ে তিনি খেলেছিলেন ৭১টি প্রথম শ্রেণীর ম্যাচ, সেখানে ২৮.৭৬ গড়ে রান করেছিলেন তিনি।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo