শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পাথরঘাটায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 1, 2022,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

 

বরগুনার পাথরঘাটায় উপেন্দ্র নাথ হালদার (৯৬) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বসতঘরের পাশে কাঁঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হালদার ওই উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে দিলীপ হালদার বলেন, দীর্ঘ দুই বছর বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। অনেকবার ডা. দেখানো হয়েছে, চিকিৎসাও চলছে। প্রায়ই কিছুটা ভালো থাকলেও আবার উগ্র আচরণ শুরু করতেন।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো শুক্রবার (১ অক্টোবর) রাতে নিজ কক্ষে ঘুমান হালদার। সকালে উঠে বাইরে গিয়ে একটি দোকানে চাও খেয়েছেন। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা পর আমাদের বসতঘরের পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo