শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বিশ্বে করোনায় একদিনে ৪৯২ মৃত্যু, শনাক্ত ২ লাখ ৩৬ হাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 3, 2022,
  • 301 সংবাদটি পঠিক হয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্ত আগের দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯১৯ জন। আগের দিন মারা গেছেন ৮৩৬ জন ও সংক্রমিত হন ৩ লাখ ১ হাজার ২৫১ জন।

সোমবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে তাইওয়ানে। আক্রান্তের দিক থেকে তালিকার ১৯ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন ও মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৬৩ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ লাখ ৯৬ হাজার ৫৩১ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে তাইওয়ানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৩৭ হাজার ৪৫৩ জন। কিন্তু ওয়ার্ল্ডোমিটারসের তালিকায় মৃত্যুর কোনো তথ্য জানানো হয়নি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ২৬০ জন, মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১১২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৩৮৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৬৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo