শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

হেঁটে হজের উদ্দেশে পাকিস্তানি যুবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 2, 2022,
  • 285 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পাকিস্তানের পাঞ্জাব জেলার ওকারা থেকে পবিত্র নগরী মক্কায় হেঁটে রওনা দিয়েছেন পাকিস্তানি এক যুবক। ২৫ বছর বয়সী উসমান আরশাদ শুধু একটি ছোট ব্যাকপ্যাক এবং একটি কালো ছাতা নিয়ে ২০২৩ সালের হজে সময়মতো অংশ নেয়ার জন্য মক্কার উদ্দেশে হাঁটছেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ১ অক্টোবর থেকে আরশাদ তার নিজ শহর ওকারা থেকে এই যাত্রা শুরু করেন এবং প্রায় আট মাসের মধ্যে তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাবেন বলে আশা করছেন।

ইরান, ইরাক ও কুয়েত হয়ে সৌদি আরবে পৌঁছাবেন আরশাদ। দীর্ঘ এই পথটি প্রায় ৫ হাজার ৪০০ কিলোমিটার। তিনি প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার হাঁটছেন।

আরশাদ বলেন, তিনি গত বছর ওকারা থেকে পাকিস্তান-চীন সীমান্তের খুঞ্জেরাব পাস পর্যন্ত ৩৪ দিনে ১ হাজার ২৭০ কিলোমিটার হাঁটার পর এভাবে হজযাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

হাঁটার বিষয়ে এই যুবক বলেন, তিনি মক্কা যাওয়ার পথে ইরান ও ইরাকের ধর্মীয় স্থানগুলো দেখারও পরিকল্পনা করেছেন। বিভিন্ন দেশের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার অর্থ হলো, ‘আমি পথে বিভিন্ন লোকের সাথে দেখা করব এবং ইসলামের প্রকৃত বার্তা প্রচার করব, যা শান্তি ও সম্মানের।’

আরশাদ বলেন, এই যাত্রায় তার প্রায় ১৫ লাখ রুপি খরচ হবে। তিনি এক বছর ধরে তার পরিকল্পনায় কাজ করেছেন এবং ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানান। এ ছাড়া ইরানে পৌঁছানোর আগে সময়মতো ভিসা পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo