শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

নৌকা না পেয়ে হলেন লাঙ্গলের প্রার্থী!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, December 1, 2022,
  • 338 সংবাদটি পঠিক হয়েছে

রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আসিফ-উজ-জামান।

তাকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেয়ায় রাজশাহী-৫ আসনের সাবেক এমপি আবুল হোসেন ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

আগামী ২৯ ডিসেম্বর পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর সেই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান আসিফ-উজ-জামান। দলীয় মনোনয়ন না পেয়ে যোগাযোগ করেন জাপার সাবেক এমপি আবুল হোসেনের সাথে। নির্বাচন করার ইচ্ছা পূরণ হয় তার। তিনি পেয়ে যান লাঙ্গল প্রতীকে জাপার মনোনয়ন।

আসিফ-উজ-জামান জানান, দীর্ঘদিন থেকে নির্বাচন করার ইচ্ছা তার। এবারে লাঙ্গল প্রতীকে ভোট করব। বাকি সব অতীত। আমাকে লাঙ্গল প্রতীক দেয়ায় সাবেক এমপি আবুল হোসেন ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

জাপা নেতা সাবেক এমপি আবুল হোসেন জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। জাপা থেকে আসিফ-উজ-জামানকে লাঙ্গল প্রতীকে মনোনীত করা হয়েছে। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo