শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, December 3, 2022,
  • 304 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন দাস গৌরনদী উপজেলার গৈলা এলাকার মন্টু দাসের ছেলে।

আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল চালক জয় দাস। তিনি বরিশাল নগরের নাজির মহল্লা এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।

গৌরনদী মহাসড়ক থানার সার্জেন্ট সুমন জানান, জয় ও চয়ন গৌরনদী থেকে বরিশাল নগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাইশখোলা দেওপাড়া এলাকায় পৌঁছালে একই দিকগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল পড়ে গিয়ে বাসের নিচে চাপা পড়ে জয় ও চয়ন গুরুতর আহত হন। দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সার্জেন্ট সুমন বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাস আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়েছে। বাসের যাত্রীরা বিকল্প যানবাহনে নিজেদের গন্তব্য গেছেন।

বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সড়ক দুর্ঘটনায় চয়ন দাস নামে একজন হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo