শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বিশ্ব ইজতেমা: প্রথম পর্বে চারজন, দ্বিতীয় পর্বে পাঁচজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, January 23, 2023,
  • 279 সংবাদটি পঠিক হয়েছে

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে। ইজতেমার সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুসল্লিদের মধ্যে সর্বমোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে প্রথম পর্বে মারা গেছেন চারজন এবং দ্বিতীয় পর্বে মৃত্যু হয়েছে পাঁচজনের।

সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের জন্য স্বাস্থ্য বিভাগের নেওয়া কার্যক্রম ও পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, প্রথম পর্বের ইজতেমা শুরুর আগের দিনেই (১২ জানুয়ারি) দুইজনের মৃত্যু হয়েছে, ইজতেমার প্রথম দিনে (১৩ জানুয়ারি) একজনের মৃত্যু হয়েছে, দ্বিতীয়দিনেও একজনের মৃত্যু হয়েছে। তবে ইজতেমার তৃতীয় দিন আখেরি মোনাজাতের দিন কারও মৃত্যু হয়নি। এরপর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিনে (২০ জানুয়ারি) তিনজনের, দ্বিতীয় দিনে একজনের এবং তৃতীয় ও শেষ দিনে আরও একজনের মৃত্যু হয়েছে।

দুই পর্বের ইজতেমায় সরকারের স্বাস্থ্য বিভাগ পরিচালিত ইজতেমা ময়দানে মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা, ওষুধপত্র সরবরাহে পরিচালিত মেডিকেল ক্যাম্পের বহিঃবিভাবে মোট ২ হাজার ৯৪১ জন, দন্ত বিভাগে ১৪৮ জন এবং জরুরি বিভাগে (প্রাথমিক সেবা) ৯২৫ জন চিকিৎসা সেবা নিয়েছেন। এছাড়াও কার্ডিয়াক সেবা নিয়েছেন ৯০ জন, অ্যাজমা সেবা নিয়েছেন ৮২ জন, ট্রমা ও অর্থো সার্জারি সেবা নিয়েছেন ১১৪ জন, ডায়রিয়া আক্রান্ত হন ৩৮ জন, বার্ন হন ১৩ জন, ভর্তি রোগী (ইনডোর) ৯৪ জন। এছাড়া ইজতেমা মেডিকেল ক্যাম্প থেকে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৯৪ জন রোগীকে।

অধিদপ্তর জানায়, ইজতেমা ময়দানে মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা, ওষুধপত্র সরবরাহসহ জরুরি অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা রেখেছিলো স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ৬টি কেন্দ্রে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে তুরাগ নদীর উত্তর পাশে আর রেড ক্রিসেন্টের সহায়তায় দক্ষিণ পাশে চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে ১৩-১৫ জানুয়ারি। এতে মাওলানা জোবায়ের পক্ষের লোকজন অংশ নেন। আর দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে মাওলানা ওয়াসেকের অনুসারীরা অংশ নিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo