শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, January 25, 2023,
  • 263 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয় (ব‌বি) এর গনিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েও পি‌টিয়ে জখম করার ঘটনায় বিশ্ব‌বিদ‌্যালয়ের ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বন্দর থানা পু‌লিশ।

এর আগে, বুধবার (২৫ জানুয়ারি) সকালে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত বাদী হয়ে এক‌টি মামলা করেছেন। মামলা‌য় ৭ জন নামধারীসহ আরও ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আসাদুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বি‌ভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পু‌লিশ। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা ওই মামলার এজাহারভুক্ত আসামি।

আটককৃতরা হলো বিশ্ব‌বিদ‌্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা ও শামীম সিকদার। এরাও সবাই বিশ্ব‌বিদ‌্যালয়ের ছাত্রলীগের পৃথক গ্রুপের নেতৃত্বে রয়েছে। এছাড়া বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের ৪০১৮ নম্বার রুমে হেলমেট পরে একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo