শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 15, 2023,
  • 277 সংবাদটি পঠিক হয়েছে

কানাডার অন্টারিও প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন তরুণ ও একজন তরুণী রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর এক বাংলাদেশি শিক্ষার্থী। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় সোমবার রাতে অন্টারিও প্রদেশের দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

একটি টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ঐ গাড়িটিতে থাকা চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন।

পুশিল জানায়, দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হতাহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান এবং বাকি দুজনকে হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সেখানে একজন মারা যান।

টরন্টো পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo