শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

গাজীপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে: কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, May 26, 2023,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সেই সঙ্গে তিনি গাজীপুরের নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির’ প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কী বক্তব্য, এটা মানুষ জানতে চায়। আমি প্রথমে এটা দিয়েই শুরু করছি।

তিনি বলেন, গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ জোর করে নিজের প্রার্থীকে জেতাতে যায়নি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সারা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সে জন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। গাজীপুরের জনগণকে ধন্যবাদ জানাই, বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই।

কাদের বলেন, আমি আজ পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচনে একটি বিষয় পরিষ্কার- মির্জা ফখরুল ও বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছেন, এই সরকার নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারে না, করবে না, গাজীপুরে তা মিথ্যা প্রমাণ হয়ে গেছে।

তিনি বলেন, শেখ হাসিনার যে ওয়াদা, অক্ষরে অক্ষরে তিনি পূরণ করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে কি জিতেছে, তার চেয়ে বড় কথা গতকালের নির্বাচনে গণতন্ত্র জয় লাভ করেছে, গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রকে আমরা জয়ী করেছি।

তিনি আরও বলেন, আজ সরকার, নির্বাচন কমিশনকে সবাই সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে। আমি বলতে চাই গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুরে যে সিটি নির্বাচন হয়েছে, আগামী চারটি সিটি নির্বাচন এবং এরপর জাতীয় নির্বাচন একইভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo