শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, দালালসহ ২৩ রোহিঙ্গা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 27, 2023,
  • 329 সংবাদটি পঠিক হয়েছে

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষদের আটক করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত থাকায় ৪ জন দালালকে আটক করা হয়।

শুক্রবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষদের উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭ জন শিশু।

আটককৃত দালালরা হলেন, জাহিদ (৩০), জামাল (৩৮), হাজেরা (৫০), ইউনুছ (২৪)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাতে ১৯ জন মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় ৪ দালালকে আটক করা হয়।

এছাড়া আটক চার দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo