শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বাংলাদেশ এগিয়ে গেছে, পাকিস্তান পেছনে রয়ে গেছে : নওয়াজ শরীফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 22, 2023,
  • 322 সংবাদটি পঠিক হয়েছে

চার বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গতকাল শনিবার (২১ অক্টোবর) যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

পাকিস্তানে ফিরেই লাহোরে একটি বিশাল জনসভায় অংশ নেন তিনি। সেখানে পাকিস্তানের রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তার এ বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের উন্নয়নের কথা। তিন বলেছেন, এক সময় বাংলাদেশিদের (তৎকালীন পূর্ব পাকিস্তান) পাট উৎপাদনকারী হিসেবে অবজ্ঞা করা হতো। কিন্তু এখন বাংলাদেশই এগিয়ে গেছে, আর পাকিস্তান পিছিয়ে গেছে।

বাংলাদেশের উন্নয়ন নিয়ে নওয়াজ শরীফের বক্তব্যের একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টু্ইটার) প্রকাশ করেছেন সিদান্ত সিবাল নামের এক ব্যক্তি। ওই ভিডিওতে নওয়াজ শরীফকে বলতে শোনা যায়, ‘পূর্ব ও পশ্চিম পাকিস্তান আলাদা না হলে বর্তমান পাকিস্তান এক বিশাল অর্থনৈতিক করিডোরে পরিণত হত। যাকে ভারতও গুরুত্ব দিত। বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকলে আমরা এগিয়ে যেতাম।

তিনি আরও বলেছেন, ‘কিন্তু বাংলাদেশিদের অবজ্ঞা করে আমরা তখন বলেছি, এরা তো শুধু পাট চাষ করে এবং এরা আমাদের বোঝা। আমরা সেই বোঝা তুলে মাটিতে ছুড়ে ফেলেছিলাম। এখন দেখুন, সেই বাংলাদেশই উন্নয়নে আমাদের চেয়ে এগিয়ে গেছে। আর আমরা পেছনে রয়ে গেছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

চার বছর আগে পাকিস্তানের ক্ষমতায় আসেন তেহরিক ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। এরপর তিনি চিকিৎসার কথা বলে বিদেশে পালিয়ে যান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo