শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

কাবুলে মসজিদে শক্তিশালী বিস্ফোরণে নিহত ২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 18, 2022,
  • 278 সংবাদটি পঠিক হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে নামাজের সময় মসজিদের ভেতরে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা। এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো অনেকে। কাবুলে ইতালির পরিচালিত একটি এনজিও হাসপাতাল জানায়, ২৭ জন বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছেন। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে, অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এদিকে, স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আহত ও নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কতজন আহত ও নিহত হয়েছেন তা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, নাগরিকদের হত্যাকারী ও অপরাধীদের শিগগিরই অপরাধের জন্য সাজা দেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে অনেক হতাহতের কথা বলা হয়েছে। তবে কতজন মারা গেছেন তা নিশ্চিত করা হয়নি। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অনেকে হতাহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর কাবুলের খাইর খান্নার পাশে সিদ্দিকিয়া মসজিদের শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। স্থানীয় এক বাসিন্দা এপিকে বলেন, নিহতদের মধ্যে মসজিদের ইমাম মোল্লাহ আমির মোহাম্দম কাবুলি রয়েছেন।

এদিকে, ঘটনার পরই ইন্টিলিজেন্ট টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে।

সূত্র- আল জাজিরা

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo