শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে বিএনপির মিছিল ছত্রভঙ্গ, আহ্বায়কসহ গ্রেপ্তার ৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, January 3, 2024,
  • 722 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জন গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আসন্ন নির্বাচন বর্জনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে জেলা বিএনপি নেতারা। এ সময় তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল বের করে।

পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল চালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার আলী আশরাফ বলেন, ‘কোনো ধরনের অনুমতি ছাড়া সড়ক অবরোধ করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo