শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 20, 2025,
  • 395 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী বলেন, ‘আমি চিন্তা করেছিলাম মেয়ের এসএসসি পরীক্ষা শেষ হলে বরিশাল ছেড়ে চলে যাব। কারণ এলাকার সবাই এ ঘটনা জানে। এরপরও সবুজ বহুবার হুমকি দিয়েছে আমাদের। ওর জন্য আমাদের জীবনের নিরাপত্তা নেই। শরীরে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত এই মামলায় আমি লড়ব।

 

তবে মামলার আসামি সবুজ হোসেন আকন বলেন, ওই পরিবারে জমি নিয়ে ঝামেলা আছে। তাঁর ভাবমূর্তি নস্ট করার জন্য ধর্ষণ মামলা করা হয়েছে।

 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য আদালত কাউনিয়া থানাকে নির্দেশ দিয়েছে। বাদী ও ভিকটিম মামলা করার পর কিছুটা শঙ্কিত রয়েছে।

 

এ ব্যাপারে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, এ ধরনের অভিযোগ এলে তাঁরা কেন্দ্রকে অবহিত করবেন। দল সবুজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo