বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 28, 2026,
  • 76 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

বর্তমান পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নয়, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  তিনি বলেন, অসন্তোষের প্রেক্ষাপটে পুলিশের জন্য অতীতের ঐতিহ্যমণ্ডিত কোনো উপযুক্ত পোশাক ফিরিয়ে আনার বিষয়ে ভাবছে সরকার। বিষয়টি নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পদক বিতরণ করেন।

মন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মত পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার। সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ বিশেষ কোনো বাহিনীর লাঠিয়াল নয়। বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। নিজেদের নির্বাচনী ইশতেহার স্মরণ করে পুলিশকে মানবিক ও সেবাধর্মী সংস্থায় পরিণত করার কথাও বলেন তিনি। এজন্য জনবল বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেওয়ার কথাও বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ করছে। পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo