২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫১
শিরোনামঃ
আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে খুলনা বিভাগীয় কমিশনার ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন বরিশাল সিটিতে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর, স্বস্তিতে নগরবাসী বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন মঈনুদ্দীন নাসির রুবেল বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন বরিশালবাসীর বিনোদনে নতুন আকর্ষণ চৌমাথা লেকের মিউজিক্যাল ফোয়ারা যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ স্ত্রীর ঘর থেকে আসছিল গোঙানির শব্দ, দরজা খুলে স্বামী দেখলেন গলাকাটা নিথর দেহ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে

বরিশালবাসীর বিনোদনে নতুন আকর্ষণ চৌমাথা লেকের মিউজিক্যাল ফোয়ারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ২১, ২০২৬,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালবাসীর বিনোদনে নতুন আকর্ষণ চৌমাথা লেকের মিউজিক্যাল ফোয়ারা

 

নিজস্ব প্রতিবেদক :: হকার উচ্ছেদ শেষে নগরীর চৌমাথা লেকে মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধন করে আরো দৃষ্টিনন্দন করে তুললেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এই মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধন করেন তিনি। এসময় প্রশাসক বলেন, বিদ্যুৎ সংকট না থাকলে এটি প্রতিদিন বিকাল থেকে রাত দশটা পর্যন্ত চলবে। কিন্তু চলমান বৈশ্বিক পরিস্থিতি ও বিদ্যুৎ সংকট বিবেচনায় এটি নিয়ন্ত্রিত থাকবে।
তিনি বলেন, এটি রক্ষণাবেক্ষণ শুধু সিটি করপোরেশনের নয়, বরিশালের নাগরিকদের সকলের।

হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে বিকাল থেকেই। নগরবাসী চৌমাথা লেকের বর্তমান সৌন্দর্য নিয়ে মুগ্ধতা প্রকাশের পাশাপাশি বলেন, এটি স্থায়ী হলে প্রতিদিন দূরদূরান্ত থেকে সৌন্দর্য্য পিপাসু মানুষ এই লেক দেখতে আসবে।
উদ্বোধনী এই আয়োজন দেখতে এসেছিলেন বরিশাল বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, মাত্র দুইমাস হয়েছে তিনি দায়িত্ব নিয়েছেন। এই দুইমাসে সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন যা করেছেন তা গত আড়াই বছরে বরিশালের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সহ কেউ-ই তা করে দেখাতে পারেননি। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা সমাধান সবকিছুতেই তার আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। লেকের পাড়ে সৌন্দর্যবর্ধন ও এই মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করে প্রশাসক শিরিন তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসির সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, আ.ন.ম সাইফুল আহসান আজিম, মাজহারুল ইসলাম জাহান প্রমূখ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo