২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫২
শিরোনামঃ
আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে খুলনা বিভাগীয় কমিশনার ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন বরিশাল সিটিতে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর, স্বস্তিতে নগরবাসী বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন মঈনুদ্দীন নাসির রুবেল বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন বরিশালবাসীর বিনোদনে নতুন আকর্ষণ চৌমাথা লেকের মিউজিক্যাল ফোয়ারা যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ স্ত্রীর ঘর থেকে আসছিল গোঙানির শব্দ, দরজা খুলে স্বামী দেখলেন গলাকাটা নিথর দেহ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে

বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন মঈনুদ্দীন নাসির রুবেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ২১, ২০২৬,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন মঈনুদ্দীন নাসির রুবেল

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরিশাল জেলার কাউন্সিলর মনোনীত হয়েছেন বরিশালের কৃতি সন্তান ক্রীড়া সংগঠক মঈনুদ্দীন নাসির রুবেল। ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মঈনুদ্দীন নাসির রুবেলের এই অর্জনে বরিশালের ক্রিকেটাঙ্গনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করা মঈনুদ্দীন নাসির রুবেলকে ক্রীড়াঙ্গনে অবদান, সাংগঠনিক দক্ষতা এবং খেলাধুলার প্রসারে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে বিভিন্ন ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা জানিয়েছেন, মঈনুদ্দীন নাসির রুবেলের এই অর্জন বরিশালের ক্রিকেট অঙ্গনের জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। তার নেতৃত্ব, সততা ও নিষ্ঠা জেলার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দায়িত্ব পাওয়ার পর মঈনুদ্দীন নাসির রুবেল সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এ স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীল হতে অনুপ্রেরণা যোগাবে।

বরিশাল তথা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo