শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

বরিশাল সিটিতে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর, স্বস্তিতে নগরবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 21, 2026,
  • 128 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটিতে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর, স্বস্তিতে নগরবাসী

 

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘদিনের জট খুলতে শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি)। বছরের পর বছর আটকে থাকা ভবনের নকশা অনুমোদন থেকে শুরু করে নতুন অবকাঠামো নির্মাণ— বিভিন্ন উদ্যোগে নগরজীবনে ফিরছে স্বস্তি।

নিয়মগত জটিলতায় বরিশাল নগরীর বহু ইমারত নির্মাণ পরিকল্পনা দীর্ঘদিন ধরে আটকে ছিল। এতে বাড়ি নির্মাণে আগ্রহী শতাধিক মানুষ ভোগান্তিতে পড়েন। অবশেষে ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ অনুযায়ী যাচাই-বাছাই শেষে আটকে থাকা প্রায় ২০০টি প্ল্যান অনুমোদন দিয়ে ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করেছে সিটি কর্পোরেশন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আরও প্রায় ৩০০টি নকশা আগামী সপ্তাহে হস্তান্তর করা হবে।

শুধু আটকে থাকা প্ল্যান অনুমোদনই নয়, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন কয়েকটি উদ্যোগও নিয়েছে বিসিসি। নগরীর গুরুত্বপূর্ণ যানজটপূর্ণ এলাকা নতুল্লাবাদ বাসস্ট্যান্ড, হাতেম আলী কলেজসংলগ্ন চৌমাথা এবং রুপাতলী বাস টার্মিনালে নির্মাণ করা হবে তিনটি ফুটওভার ব্রিজ।

এছাড়া কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের জন্য একটি মহিলা হোস্টেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজও হাতে নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করা যায়।

সিটি প্রশাসক বলেন, একটি বাড়ি নির্মাণ অনেক মানুষের জীবনের সঞ্চয় ও স্বপ্নের সঙ্গে জড়িত। তাই সামান্য কাগজপত্রের জটিলতায় যেন কাউকে বছরের পর বছর ভোগান্তিতে না পড়তে হয়, সে লক্ষ্যেই ধাপে ধাপে সব সমস্যার সমাধান করা হচ্ছে।”

দীর্ঘদিনের জটিলতা নিরসনের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন জনসেবার কার্যকর কেন্দ্র হয়ে উঠবে— এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo