শিরোনামঃ
২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত বরিশালের নগর পিতা হওয়ার লড়াই: তপশিল ঘোষণার আগেই সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি বরিশালে অবৈধ অটোরিকশার পেটে যাচ্ছে প্রতিদিন ৬২ লাখ টাকার বিদ্যুৎ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে, অল্প পুঁজিতে ঘুরে দাঁড়াচ্ছেন প্রান্তিক কৃষক করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস, বরিশালে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭ পিরোজপুরে সুপারি চারা খেয়ে ফেলায় ২ ছাগলের পা বেধে খালে ফেলে হত্যা নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গণপরিবহন পিংক বাস বরিশাল চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী সিরাতুন্নবী (সঃ) মাহফিল

বিসিসির ভাল্ব অপারেটর এনায়েতুল্লাহ মাহমুদীর আর নেই : সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীনের শোক প্রকাশ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 30, 2026,
  • 67 সংবাদটি পঠিক হয়েছে

বিসিসির ভাল্ব অপারেটর এনায়েতুল্লাহ মাহমুদীর আর নেই : সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীনের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার :: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পানি সরবরাহ বিভাগের ভাল্ব অপারেটর এনায়েতুল্লাহ মাহমুদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
শনিবার সকাল সাড়ে ৭টায় এনায়েতুল্লাহ মাহমুদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোকবার্তায় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “এনায়েতুল্লাহ মাহমুদী ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। নগরবাসীর পানি সরবরাহ নিশ্চিতকরণে এবং নিজের অর্পিত দায়িত্ব পালনে তিনি সবসময় আন্তরিক ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশন একজন দক্ষ ও দায়িত্বশীল সহকর্মীকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।”

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতবাসী করা এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।।
এনায়েতুল্লাহ মাহমুদীর মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo