শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 4, 2026,
  • 60 সংবাদটি পঠিক হয়েছে
DinajpurTV |

নিজস্ব প্রতিবেদক :: কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) পরিবারের ভাষ্যমতে রাত আনুমানিক সাড়ে ১০ টা থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার মধ্যে যেকোনো একসময় কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইয়েদুল আবেদিন বরগুনা জেলার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। তিনি গত প্রায় ২০ দিন ধরে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ার শাহেদ শিকদারের মালিকানাধীন একটি সেমি-পাকা বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সাইয়েদুল বাসায় এসে স্ত্রীকে মারধর ও গালাগাল করেন। পরে রাতের খাবার খাওয়ার পর আবারও তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্ত্রী ও প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে বিষয়টি মহিপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে।

পরে তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo