শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

কুমির সরিয়ে ফেলায় মাজারের খাদেমের ক্ষোভ, ফিরিয়ে দেওয়ার দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, June 5, 2026,
  • 48 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: কুমির সরিয়ে ফেলায় মাজারের খাদেমের ক্ষোভ, ফিরিয়ে দেওয়ার দাবি

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মাজারের ব্যবস্থাপনায় থাকা খাদেম। এ সময় তিনি মাজার, দিঘি ও এর চারপাশের জমি তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ বলে দাবি করেন।

এর আগে ১ জুন কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর পর প্রাণীটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর বুধবার (৩ জুন) দুপুরে প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ দীঘির কুমিরটি সরিয়ে নেয়। এখন প্রাণীটি বন বিভাগের তত্ত্বাবধায়নে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রয়েছে।

এ বিষয়ে মাজারের প্রধান খাদেম ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, খান জাহান আলীর মাজার ও এই দিঘি সাড়ে ৫০০ বছর ধরে আমাদের পরিবার ও আমরা দেখভাল করে আসছি। হ্যাঁ, আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। এটা (কুমির) বাগেরহাটের মানুষের সম্পদ। এই কুমির অনতিবিলম্বে ফেরত দেওয়া হোক। দুর্ঘটনা যেকোনো জায়গায় হতে পারে। তাই বলে কুমিরটি নিয়ে যাওয়া ঠিক হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাগেরহাট থানায় যদি কোনো লোক মারা যায় তাহলে কি ওসির চাকরি চলে যাবে? থানা বন্ধ করে দিতে হবে? এমন কোনো নিয়ম আছে নাকি? জজ কোর্টের ভেতরে চারজন লোককে গুলি করে মেরে ফেলছে। জজ সাহেব কি আদালত বন্ধ করে দেবে? একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একটি মেয়েকে কুমিরে নিয়ে গেছে, মেয়েটি মারা গেছে। এ নিয়ে হঠাৎ করে জেলা প্রশাসক রাতে তার দপ্তরে জরুরি মিটিং ডাকে। জেলা প্রশাসকের দপ্তর রাত ৯টার সময় কিভাবে মিটিং করে। সেখানে নাকি সিদ্ধান্ত হয়েছে কুমিরকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। আমি ছিলাম না, খুলনায় ছিলাম। সকালে হঠাৎ পুলিশ প্রশাসন নিয়ে এসে কুমিরটিকে ধরে নিয়ে যায়।

কুমির দেখার জন্য এখানে দূর-দূরান্ত থেকে মানুষ আসে উল্লেখ করে তিনি বলেন, কুমিরকে অনতিবিলম্বে এখানে ফিরিয়ে আনা হোক। এর নিরাপত্তার জন্য যে ব্যবস্থার প্রয়োজন সেটা আমরা নিশ্চিত করব, প্রশাসনের সহযোগিতা নেব। এর আগে কুমিরে কুকুর খাওয়া নিয়ে সমস্যা হয়েছিল এটা আপনারা জানেন। আমরা ৮ জন দারোয়ান রেখেছি। তারপরও এভাবে এক দিনের মধ্যে পুলিশ দিয়ে আমাদের কুমিরটি নিয়ে যাওয়া হয়েছে, এটা ভালো কাজ হয়নি। দুর্ঘটনা হয়েছে বলে আমরা ইতিহাস-ঐতিহ্য একেবারে নষ্ট করে দেব এটা তো ঠিক না।

মাজারে ঘুরতে আসা শেখ বাদশা বলেন, কুমির মাজারের একটি ঐতিহ্য। কুমির না থাকলে ঐহিত্য থাকবে না। নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে কুমির এখানে রাখা উচিত। দিঘিতে কুমির নেই- এটা শুনতেও ভালো লাগবে না।

তিনি আরও বলেন, এই কুমিরটিকে কিছু খাওয়ানো হয় কিনা আমি জানি না। যতদিন এসেছি শুধু দেখেছি দিঘির পানিতে মুরগি, হাঁস ভিজিয়ে উঠিয়ে নিয়ে আবার কোথায় যেন নিয়ে যায়। এভাবে কুমির সংরক্ষণ করা সম্ভব না। সরকারিভাবে এটি সংরক্ষণ করা উচিত।

তবে নিরাপত্তার জন্য কুমির সরিয়ে নেওয়াকে স্বাগত জানিয়েছেন অনেকে। মাজারের পাশে বসবাস করা এক বাসিন্দা কুলসুম বেগম বলেন, খানজাহান আমলের কুমিরগুলো ভালো ছিল। এখন যে কুমির রয়েছে তা অনেক হিংস্র। এর ভয়ে আমরা দীঘিতে নামতে পারি না।

এদিন সকালে মোল্লাহাট থেকে পরিবার নিয়ে মাজারে আসা শাহিদা বেগম বলেন, আমার নাতি-নাতনি নিয়ে আসছি। আজ আমার পরিবারের কারো সঙ্গে যদি এমন হতো। কুমিরকে আপাতত সরিয়ে নেওয়া ঠিক আছে। তবে এখানে নিরাপত্তা ব্যবস্থা করে কুমিরটিকে উন্মুক্ত করা হোক।

অনেক দর্শনার্থীর চাওয়া এখানে একটি নিরাপদ বেষ্টনি তৈরি করে নিরাপত্তা নিশ্চিত করে কুমির রাখার ব্যবস্থা করা হোক।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo