১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৭
শিরোনামঃ
ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মজিবর রহমান সরোয়ার

বাজেট ২০২৬-২৭: আলাদা বরাদ্দ থাকছে না নতুন পে-স্কেলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬,
  • 38 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বাজেট ২০২৬-২৭: আলাদা বরাদ্দ থাকছে না নতুন পে-স্কেলে

 

নতুন অর্থবছর ২০২৬-২০২৭ এর বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে মূল বেতন বাড়ানোর প্রায় অর্ধেক সুবিধা কার্যকর করা হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে পে-স্কেলের পরিকল্পনা তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এরইমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে এবারের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা আসতে পারে।

প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অর্থের সংস্থান অন্য খাতের থোক বরাদ্দ ও অপ্রত্যাশিত ব্যয় বাবদ সংরক্ষিত অর্থ থেকেই করা হবে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য সরকার একটি সচিব কমিটি গঠন করেছে। কমিটি এখনও তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সচিব কমিটি বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে সংশোধিত প্রস্তাব দিতে পারে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo