শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশালে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল কাউনিয়া থানা পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, June 13, 2026,
  • 62 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল কাউনিয়া থানা পুলিশ

ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল কাউনিয়া থানা পুলিশ

ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর মাধ্যমে ভুল নম্বরে পাঠানো ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।
জানা যায়, প্রায় এক মাস আগে বরিশালের বেলতলা এলাকার বাসিন্দা মোস্তফা সরকারের স্ত্রী নাসিমা বেগম মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর মাধ্যমে ভুলবশত অন্য একটি নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি বিপাকে পড়েন এবং কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত শুরু করে। লেনদেন বিশ্লেষণের মাধ্যমে ভুলভাবে স্থানান্তরিত অর্থ শনাক্ত করে তা উদ্ধারে সক্ষম হয় পুলিশ।পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর উদ্ধারকৃত ৫০ হাজার টাকা প্রকৃত মালিক নাসিমা বেগমের কাছে হস্তান্তর করা হয়।

টাকা ফেরত পেয়ে নাসিমা বেগম পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় সন্তোষ জানান।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ভুল লেনদেন হলে দ্রুত থানায় যোগাযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অর্থ উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেয়া হয়। তিনি সকলকে এ ধরনের আর্থিক লেনদেনে আরও সতর্ক থাকার আহ্বান জানান

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo