১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৪
শিরোনামঃ
ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মজিবর রহমান সরোয়ার

দেশে নতুন একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ১৫, ২০২৬,
  • 44 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দেশে নতুন একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার

নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ নামে নতুন একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের এলাকায় (নরসিংদী-৪) নতুন এই মেডিকেল কলেজটি চালু হলে এটি নরসিংদী ও আশপাশের জেলার শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে। সেই সঙ্গে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নেও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

উল্লেখ্য, বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের অনুমোদন দেয়া আছে। সবশেষ রোববার নরসিংদী মেডিকেল কলেজের সরকারি মঞ্জুরি দেয়া হলো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo