১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৪
শিরোনামঃ
ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মজিবর রহমান সরোয়ার

আগস্টে চালু হচ্ছে বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ১৭, ২০২৬,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

আগস্টে চালু হচ্ছে বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক ::: নির্ধারিত সময়ের সাত বছর পরে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বরিশাল শিশু হাসপাতাল। আগামী আগস্টে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের শিশুদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন চিকিৎসকরা। এদিকে অবকাঠামোগত কাজ শেষ হলেও জেনারেটর, এসি স্থাপনসহ অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান সিভিল সার্জন

নগরীর আমানতগঞ্জ এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালে। কার্যাদেশ অনুযায়ী ২০১৯ সালেই হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সাত বছরেও আলোর মুখ দেখেনি হাসপাতালটি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হাসপাতালটি পরিদর্শন করে বলেন, আগস্টে ২০০ শয্যার এই শিশু হাসপাতাল চালু হবে। প্রথম ধাপে জরুরি বিভাগের কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ চালু করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয় বিশেষ সহকারী ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার বলেন, এই ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল, অনতিবিলম্বে আমাদেরকে এগুলোকে ফাংশনাল করতে হবে। এবং সেই লক্ষ্যে আমরা অলরেডি কাজ করছি।

ছাদের জলরোধী কাজ, সাবস্টেশন, জেনারেটর ও এসি স্থাপনসহ বেশ কিছু কাজ বাকি থাকলেও দ্রুতই সব কাজ সম্পন্ন করে হাসপাতালটি চালু করা হবে বলে জানান সিভিল সার্জন।

বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহী বলেন, যত তাড়াতাড়ি এটা উদ্বোধন করা যায়। ওনারা যে একটা টাইম ফ্রেম দিয়েছেন সে অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আগস্টে এটা উদ্বোধন করতে পারবো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo