১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৬
শিরোনামঃ
ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মজিবর রহমান সরোয়ার

চরমোনাইর চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ১৭, ২০২৬,
  • 29 সংবাদটি পঠিক হয়েছে
0-4608x2592-0-0-{}-0-12#

চরমোনাইর চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর উপজেলার চরমোনাইতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় অমনি ওরফে রমেস নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকিরকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার ( ১৬ জুন) বিকেল ৩ টার দিকে ইউনিয়নের গীলাতলী গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

এরআগে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকিরের মাদক কারবারে বিভিন্ন সময় বাধা দিয়ে আসছিলেন রমেস। সুবিধা করতে না পেরে শুক্রবার রাতে তাকে মাদক (ইয়াবা) খাইয়ে ম্যানেজ করার চেষ্টা চালান জাকির। এতে তিনি রাজি না হওয়ায় পরদিন শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে রমেসকে কুপিয়ে হত্যাচেষ্টা চালান জাকির। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে রমেসকে কুপিয়ে জখম করে পালিয়ে যান জাকির। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় এজাহার জমা দেন আহতের বড় ভাই অপূর্ব বারৈ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মামুন-উল ইসলাম বলেন- যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় জাকির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo