শিরোনামঃ
বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীকে মা°র°ধ°র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের উত্তেজনা তিন দিনেই উঠে গেল নতুন সড়কের পিচ, সংস্কারকাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী বরিশালে সহপাঠীর বডি স্প্রের গন্ধে ১৪ শিক্ষার্থী অসুস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা। গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যমুনা লাইনের বাস, আহত ১০ স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সম্মতি নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে, আসবে আইনের আওতায় দেশের বাজারে কমল স্বর্ণের গহনার দাম একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সিকদার কান্দি ‎এলাকায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 23, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সিকদার কান্দি ‎এলাকায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগ

‎ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারকান্দি এলাকায় একটি সড়ক সংস্কারকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন ফরাজীর বাড়ি থেকে চৌকিদার বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট সড়ক সংস্কারের কাজ চলছে। তবে এলাকাবাসীর দাবি, কাজের মান অত্যন্ত নিম্নমানের এবং ব্যবহৃত ইটও মানসম্মত নয়।

‎অভিযোগ রয়েছে, যে সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই হওয়ার কথা, সেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় কয়েক মাসের মধ্যেই সড়কটি পুনরায় নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া নির্ধারিত প্রস্থ অনুযায়ী কাজ না করার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

‎এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে নিম্নমানের কাজের কারণে ভবিষ্যতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

‎তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টি তদন্তের মাধ্যমে মানসম্মত উপকরণ ব্যবহার করে টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

‎স্থানীয়দের মতে, ৫ নম্বর ওয়ার্ডের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তাই উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo