শিরোনামঃ
বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীকে মা°র°ধ°র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের উত্তেজনা তিন দিনেই উঠে গেল নতুন সড়কের পিচ, সংস্কারকাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী বরিশালে সহপাঠীর বডি স্প্রের গন্ধে ১৪ শিক্ষার্থী অসুস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা। গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যমুনা লাইনের বাস, আহত ১০ স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সম্মতি নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে, আসবে আইনের আওতায় দেশের বাজারে কমল স্বর্ণের গহনার দাম একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে, আসবে আইনের আওতায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, June 24, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে, আসবে আইনের আওতায়

কোনো প্রতিষ্ঠানে নকল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই দায় নিতে হবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুরে শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নকলের রূপ বদলেছে এখন। ধরুন কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলো একজন এসএসসি পরিক্ষার্থী যার বয়স ১৬ বছর, আমরা একজন অপ্রাপ্তবয়স্ককে শাস্তি দিতে পারিনা। নকলটা যে প্রতিষ্ঠানে পাওয়া গেলো ওই প্রতিষ্ঠান প্রধানই তার জন্য দায়ী, তাকে আইনের আওতায় আনা হবে।
এসময় তিনি বলেন, কিছু শিক্ষক যারা কিছু হলেই মামলা করেন, যার ফলে শিক্ষাখাতে নেতিবাচক প্রভাব পড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   এছাড়া, মাদ্রাসার শিক্ষার্থীদের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখনকার যুগে এসব অপকর্ম করে পার পাওয়া যাবে না। প্রতিটি জায়গায় এখন খুদে ক্যামেরাম্যান আছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo