শিরোনামঃ
বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীকে মা°র°ধ°র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের উত্তেজনা তিন দিনেই উঠে গেল নতুন সড়কের পিচ, সংস্কারকাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী বরিশালে সহপাঠীর বডি স্প্রের গন্ধে ১৪ শিক্ষার্থী অসুস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা। গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যমুনা লাইনের বাস, আহত ১০ স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সম্মতি নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে, আসবে আইনের আওতায় দেশের বাজারে কমল স্বর্ণের গহনার দাম একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীকে মা°র°ধ°র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের উত্তেজনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, June 24, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীকে মা°র°ধ°র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের উত্তেজনা

বরিশাল সরকারি বিএম কলেজে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ডিগ্রি হোস্টেলে হামলা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে মসজিদ গেটের সামনে সমাবেশ করলে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পক্ষের অভিযোগ, ২২ জুন শিক্ষার্থী হাসিবুর রহমানকে মারধরের প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
তবে বিএম কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের দাবি করেন, শিক্ষার্থী সোহানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকে হাতাহাতির ঘটনা ঘটে, যা পরে মীমাংসা করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা কেন্দ্র থেকে এসেছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo