শিরোনামঃ
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে তাপপ্রবাহের মধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস আজ বরিশাল সিটি কর্পোরেশন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬: ৩০টি ওয়ার্ডের ২২০টি কেন্দ্রের সম্পূর্ণ তালিকা বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী কালের সাক্ষী বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী চরামদ্দি মুগা খান জামে মসজিদ পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের হিজলায় অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার বরিশালে বেডরুমের এসিতে মিলল ৪টি কালনাগিনী সাপ পিরোজপুরে ট্রাকভর্তি সরকারি বই-খাতা জব্দ যাত্রাবাড়ী থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ১৩ দিনেও খোঁজ মেলেনি

হিজলায় অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, June 28, 2026,
  • 20 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হিজলায় অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

 

বরিশালের হিজলা উপজেলা উপজেলার বাউশিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার সকালে সংশ্লিষ্ট এলাকার নদীতে স্থানীয় জেলেরা লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে হিজলা নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে অজ্ঞাত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৪০/৪৫ বছর হবে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ যুবকের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। এবং নদীতে ভাসমান উদ্ধার যুবকের পোশাক নিয়ে স্থানীয় লোকজনের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo