শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 29, 2022,
  • 284 সংবাদটি পঠিক হয়েছে

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মঙ্গলবার (২৯ আগস্ট) আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন। এ নিয়ে মাত্র দুদিনে তিনবার ভূমিকম্পে কাঁপলো দ্বীপটি। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০র দিকে সুমাত্রার পশ্চিম উপকূলীয় মেনতাওয়াই দ্বীপপুঞ্জে অগভীর ভূমিকম্পটি আঘাত হানে।

সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ বললেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ১ জানিয়েছে। তবে প্রবল এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে স্থানীয় সময় সোমবার ভোরে সুমাত্রায় ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর ঘণ্টাখানেক পরেই দ্বীপটিতে আঘাত হানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মেনতাওয়াই, প্রাদেশিক রাজধানী পাডাং ও বুকিতিংগির পার্শ্ববর্তী পার্বত্য এলাকাগুলোর বাসিন্দার এর প্রভাব প্রবলভাবে অনুভব করেছেন।

এতে এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাইবেরুত দ্বীপের কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া মেনতাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের উঁচু ভূমিতে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানকার একটি গির্জা, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনসাধারণকে আতঙ্কিত না হওয়া এবং আফটারশকের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।

তথাকথিত ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পপ্রবণ দেশ। এর পাডাং এলাকায় ২০০৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ১ হাজার ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo