শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 3, 2026,
  • 4 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

 

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে সাশ্রয় হওয়া ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ভাণ্ডারিয়া উপজেলার ভারানীর খাল ও চরখালি কাটাখাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ২ দশমিক ৩৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য প্রকল্পে ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

ইউএনও মো. হাসিবুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হয়। পরে হিসাব পর্যালোচনায় দেখা যায়, বরাদ্দের মধ্যে ১৪ লাখ টাকা অব্যয়িত রয়েছে। সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে ওই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের প্রতিটি ধাপে নিবিড় তদারকি এবং ডিজিটাল সার্ভের মাধ্যমে কাজের পরিমাপ নিশ্চিত করায় অপ্রয়োজনীয় ব্যয়, ভুয়া শ্রমিক দেখিয়ে বিল উত্তোলন এবং অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দা মামুন, সিয়াম ও সালমান খানসহ কয়েকজন জানান, খাল পুনঃখননের পাশাপাশি মানুষের চলাচলের সুবিধার জন্য খালের পাশে একটি ইট-সলিং সড়ক নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগকে তারা প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাদের মতে, ইউএনওর এই উদ্যোগ সততা ও স্বচ্ছতার উদাহরণ।

এ বিষয়ে ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, সরকারি বরাদ্দ ও নির্ধারিত নকশা অনুযায়ী ভারানীর খাল এবং চরখালি কাটাখাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হয়েছে। স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করে খালের পাশে একটি ইট-সলিং সড়কও নির্মাণ করা হয়েছে। সব কাজ শেষ হওয়ার পর অবশিষ্ট ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হওয়া উচিত। সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া দায়িত্বশীলতারই অংশ।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাশ্রয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাণ্ডারিয়ার ইউএনও প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে শেষ করে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিয়ে সুশাসন ও সততার একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo