শিরোনামঃ
৬ নদীর ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি, বাড়ছে নদ-নদীর প্রবাহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জিহাদুল কবিরকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বরিশালে ৭ টি শিয়াল হত্যা করে মাংসের খিচুড়ি রান্না, ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির চেষ্টা টানা বর্ষণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন নতুন দুইটি ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন, আগস্টে যাত্রা শুরু ৫ বছরের শিশু ধর্ষন ও হত্যায় চাচাত ভাইয়ের মৃত্যুদন্ড মেসিকে নিয়ে নতুন তথ্য ঘানার তান্ত্রিক বনসামের পুত্রবধূকে ধর্ষণ চেষ্টারঅভিযোগে সালিশে অপমান শশুরের আত্মহত্যা ২৫ বছরের সঞ্চয়ের লোভে প্রাণ গেল স্টেশনের বুবি বেগমের স্বামীর দেওয়া আগুনের দগ্ধ ১১ দিন পর মারা গেল অন্তঃসত্ত্বা তরুণী

বরিশালে ১৭৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 15, 2022,
  • 356 সংবাদটি পঠিক হয়েছে

 

 

বরিশালে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। প্রথমবারের মতো ২ ঘণ্টা সময়ে এসএসসি পরীক্ষা দিল শিক্ষার্থীরা। তবে ১০০ নম্বরের পরীক্ষা হলে ভালো হতো বলে মনে করেন পরীক্ষার্থীরা।

 

 

পরীক্ষা শুরুর পর বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সরকারী বালিকা বিদ্যালয় এবং জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

 

 

এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১ হাজার ৪৬৩টি বিদ্যালয়ের ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৩৪৬ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৬৩০ জন।

 

 

এদিকে সুষ্ঠু-সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিটি সরকারী কলেজের একটি করে এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ মোট ৯টি ভিজিলেন্স টিম গঠন করেছে।
এছাড়া জেলা এবং উপজেলা প্রশাসনও পরীক্ষা হল তদারকী করছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

 

 

আগামী পহেলা অক্টোবর এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo