শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ইমরান খানের আগাম জামিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 2, 2022,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ৭ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন আগাম জামিন মঞ্জুর করেছেন। ২০ আগস্ট ইসলামাবাদে একটি সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে দায়ের করা অবমাননার মামলায় এই জামিন মঞ্জুর করা হয়।

রোববার আদালত খোলার সঙ্গে সঙ্গে দশ হাজার রুপির বন্ডে এই জামিন মঞ্জুর করেন আদালত। খবর জিও নিউজের।

ইসলামাবাদের মারগাল্লা থানার একজন ম্যাজিস্ট্রেট অবমাননার মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একদিন পর পিটিআই চেয়ারম্যানের পক্ষে বাবর আওয়ান এই আবেদন করেছিলেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর প্রধান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান। এমন অবস্থায় ইমরান খানকে গ্রেফতার করা হবে না বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে সানাউল্লাহ খান বলেন, স্থানীয় ইসলামাবাদ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার পরও জোট সরকার পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে আটক করবে না।

মন্ত্রী শনিবার কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম ‘নয়া পাকিস্তান’ এ জিও নিউজকে বলেন যে, ইমরানের গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়েছিল, কারণ একজন অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়, কিন্তু ইমরান তা করেননি। আসামি আদালতে হাজির হতে ব্যর্থ হলে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিনি বলেন, এটি জামিনযোগ্য ধারার অধীনে জারি করা একটি নিয়মিত পরোয়ানা।

একজন বিচারককে হুমকি দেওয়ার জন্য ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা নিয়ে আলোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামাবাদ হাইকোর্ট শুধুমাত্র এই মামলার সন্ত্রাসবিরোধী বিধান খারিজ করেছে। আদালত মামলাটি নিষ্পত্তি করেনি।

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত ২০ আগস্ট দেশটির ফেডারেল রাজধানী ইসলামাবাদের মারগালা থানায় মামলাটি দায়ের করা হয়। শনিবার দেশটির পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ফেডারেল রাজধানীর অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার জন্য ইসলামাবাদ সদর ম্যাজিস্ট্রেট আলি জাভেদের অভিযোগের ভিত্তিতে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করা হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo