শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোর ওপর বাস, নিহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 6, 2022,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা প‌রিবহ‌নের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোবা‌সের ওপর উঠে পড়েছে। এতে ছয়জন ‌নিহত হয়ে‌ছেন। আহত হ‌য়েছেন অন্তত ৪০ জন। বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

এখনো উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo