শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ডিজেলবাহী ট্রাকের ধাক্কায় বাসে আগুন লেগে নিহত ১১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 8, 2022,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

 

ডিজেলবাহী একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসে আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন।

শনিবার সকাল সোয়া ৫টায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাশিকের আরাঙ্গাবাদ এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নাশিকের সহকারী পুলিশ কমিশনার আমল থাম্বে বলেন, বাসটি ছিল স্লিপার কোচ। যারা নিহত হয়েছেন তারা সবাই বাসের যাত্রী ছিলেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়েরের পর তদন্ত কাজ চলছে। বাসে কি কারণে আগুন লেগেছে তা খুঁজে বের করতে চেষ্টা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল এক আগ্নিকুণ্ড বাসকে আচ্ছন্ন করেছে। সেখানকার কর্তৃপক্ষ আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৫টা ১৫ মিনিটে বাসে আগুন লাগছে পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়।

এদিকে, এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দাদা বসু বলেন, আহতদের চিকিৎসা খরচ বহন করবে সরকার।

সূত্র-এনডিটিভি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo