শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৭৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 10, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আনাম্ব্রায় একটি নৌকাডুবে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৯ অক্টোবর) রাজ্যের ওগবারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। নিহতেরা বন্যায় ক্ষতিগ্রস্ত ছিলেন। তারা নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করছিলেন ।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশটির নৌ পরিবহন ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনারও নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ওগবাকুবার এনকোও বাজারে যাচ্ছিল। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে এটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খায়।

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার সমন্বয়ক থিকম্যান তানিমু এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থলে পানিরস্তর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

আনাম্ব্রার গভর্নর চার্লস সোলুডো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নৌকাডুবির ঘটনা নাইজেরিয়াতে প্রায়ই ঘটে। ওভারলোডিং ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্যই এ দুর্ঘটনাগুলো ঘটে।

সূত্র: বিবিসি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo