শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডিসেম্বরে আসছে আরেকটি ঘূর্ণিঝড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 25, 2022,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এনামুর রহমান বলেন, গতকাল রাত ১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন কল করে জানিয়েছেন যে, এটা (ঘূর্ণিঝড় সিত্রাং) ভালোভাবে মোকাবিলা করেছো, এজন্য ধন্যবাদ। কিন্তু ডিসেম্বর মাসে আরেকটা আসবে, সেটির ব্যাপারে একইরকম সাবধানতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য বলছে, দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ আন্দামান সাগরের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২ ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, যা দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।বঙ্গোপসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমাগত শক্তি সঞ্চয় করবে। পরে ৪ ডিসেম্বর স্থানীয় সময় সকালে ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে এটি।

তবে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলেই আছড়ে পড়বে কি না- সেটি নিশ্চিত নয়। কারণ ঘূর্ণিঝড় যে কোনো সময় গতিপথ পালটাতে পারে।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে সতর্ক করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo