শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত বেড়ে ৯১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 31, 2022,
  • 348 সংবাদটি পঠিক হয়েছে

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে এ পর্যন্ত ৯১ জন নিহত হয়েছেন। এখনো অন্তত ১০০ জন পানির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ আমলে গুজরাটের মোরবিতে নির্মিত এ সেতুটি গত সপ্তাহে মেরামত শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন লোক ছিল।

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির দায় নিচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটেই আছেন বলে এনডিটিভি জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo