শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

নৌকায় করে বরিশালে বিএনপির নেতা-কর্মীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 4, 2022,
  • 383 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে নৌকায় করে বিভাগীয় সম্মেলনে যাচ্ছেন আমতলী উপজেলা বিএনপির ৫ হাজার নেতা-কর্মী। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার পরিবহন মালিক সমিতি মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘট আহ্বান করে। উপায় না দেখে বিএনপির নেতা-কর্মীরা নদীপথেই শুক্রবার ভোর থেকে নৌকায় করে বরিশাল যাচ্ছেন।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচটি ইঞ্জিনচালিত কার্গো নৌকা ভাড়া করা হয়েছে। নৌকাগুলোতে এক থেকে দেড় হাজার নেতা-কর্মী বরিশালে যাওয়ার কথা। শুক্রবার ভোররাতে নৌকাগুলো উপজেলার গুলিশাখালী বাজার থেকে ছেড়ে যায়।

আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, ‘বিএনপির বিভাগীয় সম্মেলন বাধাগ্রস্ত করতে মালিক সমিতি বাস ধর্মঘট আহ্বান করেছে। ফলে দুই দিন আগেই বাসযোগে সম্মেলনস্থলে এসেছি। আরও অনেক নেতা-কর্মী রয়েছেন, যারা আজ নৌকায় করে সম্মেলনে আসবেন।’

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির বলেন, ‘কোনো বাধাই বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সব বাধা উপেক্ষা করে উপজেলা থেকে সড়ক ও নদীপথে অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগদান করবেন। এরই মধ্যে অন্তত ২ হাজার ৫০০ নেতা-কর্মী সম্মেলনস্থলে এসেছেন।’

তবে বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত করতে নয়, বরং মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে দাবি করেছেন বরগুনা মালিক সমিতির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান মৃধা। তিনি বলেন, ‘মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo