শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 18, 2022,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার আমতলী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোখলেস সরদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. মোখলেস সরদার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নের কড়াইবাড়ীয়া এলাকায় মো. এমতাজ উদ্দীন সরদারের ছেলে।

জানা যায়, বিকেল সাড়ে চারটায় তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক কার্যালয় সামনে শিশু মনি গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোখলেস। পরে গুরুতর আহত অবস্থায় মোখলেসকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্টে খবর শুনে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। নিহত এর পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo