শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

লালমোহনে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, December 1, 2022,
  • 317 সংবাদটি পঠিক হয়েছে

 

ভোলার লালমোহনে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। এতে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, গত এক মাস ধরে বেড়েছে এ রোগের প্রকোপ। হাসপাতালের বহির্বিভাগ ও ইমার্জেন্সি থেকে প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ জন শিশু চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হচ্ছে ২৫ থেকে ৩০ জন শিশুকে। যাদের মধ্যে বেশির ভাগই এক মাস থেকে দু’বছর বয়সী শিশু।

 

 

লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে সিমা বেগম তার মেয়ের চিকিৎসার জন্য এসেছেন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি বলেন, ‘চার দিন ধরে মেয়ের জ্বর। এলাকা থেকে ওষুধ কিনে খাইয়েছি। তবুও জ্বর কমছে না। তাই এখন হাসপাতালে এসেছি ভালো চিকিৎসার জন্য।’

 

 

অন্যদিকে, উপজেলার চতলা এলাকা থেকে দেড় বছরের মেয়েকে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন মো: সোহাগ। তিনি বলেন, ‘কয়েকদিন ধরেই মেয়ের ডায়রিয়া। এলাকার পল্লী চিকিৎসক থেকে ওষুধ নিয়ে খাইয়েছি। এরপরও ডায়রিয়া না কমায় হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে।’

 

 

নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মো: মহসিন খান বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণেই গত এক মাস ধরে এ রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া অধিকাংশই শিশু। যেসব শিশুদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, তাদেরকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আন্তরিকতার সাথে চিকিৎসা প্রদান করছেন।

 

 

এছাড়া নার্সরাও আন্তরিকভাবে এসব শিশুদের সেবা করছেন। আবহাওয়া ঠিক হয়ে গেলে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা কমবে বলে আশাবাদী এ চিকিৎসক।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo