শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

করোনা: বিশ্বজুড়ে মৃত্যু নামল ৬শ’তে, শনাক্ত আরও ৩ লাখ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, December 4, 2022,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়শো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ৩ লাখে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ কোটি ৯৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৪৫ হাজার।

রোববার (৪ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৪৫ হাজার ৭৭২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৪২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৭৫ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ৬২৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১৮০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৮৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫০ হাজার ১৯৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo