শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

শ্রাবন্তীর বিরুদ্ধে তৃতীয় স্বামী রোশনের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, December 6, 2022,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আবারও তৈরি হয়েছে বিতর্ক। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। তাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিবাহবিচ্ছেদের মামলায় নতুন মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে আবারও মামলা করেছেন রোশন।

মামলা চলাকালীন কোনো ব্যক্তি মিথ্যা বক্তব্য দিলে তার বিরুদ্ধে মামলা করা যায়। প্রশ্ন হল হঠাৎ এই অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তুললেন কেন? বিবাহবিচ্ছেদের মামলা করে মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানান শ্রাবন্তী।

বিবাহবিচ্ছেদের মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন অভিনেত্রী। আর তাতেই নাকি ধরা পরছে অসংগতি।

অভিনেত্রীর সাবেক স্বামীর অভিযোগ, শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে এই মামলায় দেওয়া তথ্যের অসংগতি রয়েছে শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে অভিনেত্রীর।

উল্লেখ্য, রোশন সিংয়ের সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার চর্চিত এই নায়িকা। বছর ঘুরতে না ঘুরতে বিচ্ছেদ। এটি ছিল তার তৃতীয় বিয়ে। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু’বছর ধরে চলছে এই মামলা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন রোশন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo