শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

পাথরঘাটায় দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, January 24, 2023,
  • 277 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হরিণঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে চামড়া দু’টি জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে একটি প্লাস্টিকের বস্তায় করে কিছু অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই বস্তা খুলে তাতে দু’টি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়। তবে এসময় হরিণের চামড়া পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দ করা হরিণের চামড়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo