শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

উ‌জিরপুরে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, মাইক্রোবাস জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 5, 2023,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল জেলার উ‌জিরপুরে একটি মাইক্রোবাসে অভিযান চা‌লিয়ে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে ইচলাদি টোল প্লাজা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

গ্রেফতাররা হলেন— বানারিপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের সত্তার বেপারির ছেলে মনির বেপারি (৪৮) ও গাজিপুর সালডোবা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম।

এনায়েত হোসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসতেছে— এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের মাদক বহনকারী গাড়িটিও জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে উজিরপুর মডেল থানায় পাঠানো হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo